প্রকাশের সময়: বুধবার, ২৪ নভেম্বর, ২০২১ । ৫:০২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সুশাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠাই আমার লক্ষ্য : মোহাম্মদ হোসেন

অনলাইন ডেস্ক

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলার আসন্ন মোহনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নং ওয়ার্ড মেম্বার পদে মোহাম্মদ হোসেন তালা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি শেষ মুহুতে প্রচার প্রচারনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন।

মেম্বার প্রার্থী মোহাম্মদ হোসেন সাংবাদিকদের বলেন, বর্তমান সরকারের উন্নয়ন প্রতিটি ঘরে ঘরে পৌছে দিতে মেম্বারদের ভূমিকা খুবই গুত্বপূর্ণ। তাই একজন যোগ্য মেম্বারের বিকল্প নেই। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি নির্বাচিত হলে ৩নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে উপহার দিব এবং জনগণকে সেবা করে যাব।

তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি সুষ্ঠু নির্বাচন হলে আমি জয়ী হবো ইনশাআল্লাহ। আর বিজয়ী হলে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গকে সাথে নিয়ে সন্ত্রাস মাদক ইভটিজিং বাল্যবিবাহ ইত্যাদি প্রতিহত করবো।

তাই আমাকে ২৮ নভেম্বর বিজয় করার লক্ষ্যে এলাকার সর্বস্তরের জনসাধারণকে জেগে উঠতে হবে এবং সুশাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠা ও একটি আধুনিক মডেল ওয়ার্ডে রূপান্তরিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমি অসুস্থ আছি আপনারা আমার জন্য দোয়া করবেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন