প্রকাশের সময়: মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২ । ৫:৪৫ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

হাইমচরে জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী ওসমান গনি পাটওয়ারীর মতবিনিময়

অনলাইন ডেস্ক
মোঃ সাজ্জাদ হোসেন রনি : চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে, চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ওসমান গনি পাটওয়ারী হাইমচরের বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিদের সাথে মোবাইল মার্কার ভোট চেয়ে মতবিনিময় করেন।
৩ অক্টোবর দিনব্যাপী উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়ে সৌজন্য সাক্ষাৎ করে দোয়া ও ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সবার প্রতি আহবান জানান।
এসময় উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোঃ হাবিবুর রহমান বেগ, সাবেক হাইমচর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাহেদ হোসেন বেপারী, হাইমচর উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আঃ সত্তার গাজী, উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ফখরুদ্দিন আলী আহমেদ, আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক আখন, উপজেলা আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম গাজী, নজরুল ইসলাম লিটন, উত্তর আলগী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর শিকদার, নীলকমল ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক নোয়াব মোল্লা, চরভৈরবী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর কবির, সাংগঠনিক সম্পাদক মোঃ সৈয়দ আহাম্মেদ ভূইয়া, হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের ভিপি রুবেল ভূইয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সাথে ছিল।
সৌজন্য সাক্ষাতে সকল ভোটার দল-মত-নির্বিশেষে উন্নয়নের স্বার্থে আলহাজ্ব ওসমান গনি পাটোয়ারীকে একবাক্যে সমর্থন জানান।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন