প্রকাশের সময়: মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২ । ৭:১১ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

আজ সাংবাদিক ফয়েজের পিতার ২০তম মৃত্যুবার্ষিকী

অনলাইন ডেস্ক
মোঃ মাসুদ রানা : আজ ৫ অক্টোবর সকলের কন্ঠ পত্রিকার প্রধান সম্পাদক, ফোকাস মোহনার সিনিয়র করসপন্ডেন্ট, আজকের পত্রিকার শাহরাস্তি প্রতিনিধি, দৈনিক চাঁদপুর প্রবাহের নিজস্ব প্রতিনিধি, শাহরাস্তি প্রেসক্লাবের সহ সাধারন সম্পাদক ও অর্থ সম্পাদক সাংবাদিক ফয়েজ আহমেদের পিতা মরহুম নুরুল আমিনের ২০তম মৃত্যুবার্ষিকী।
২০০২ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এ উপলক্ষে পরিবারের পক্ষ হতে দোয়ার আয়োজন করা হয়েছে।
প্রসঙ্গত, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন এপ্রিল মাসে মরহুম নুরুল আমিন দখলদার পাক হানাদারদের হাতে আটক হন। সে সময়কার নির্মম নির্যাতনে তিনি রোগাক্রান্ত হয়ে পড়েন, দীর্ঘ বছর রোগ ভোগ করে ২০০২ সালের ৫ অক্টোবর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন