প্রকাশের সময়: শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২ । ৩:৫৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

রত্নাকে সর্মথন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রোকেয়া

অনলাইন ডেস্ক

কচুয়া প্রতিনিধি : চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত ০২ আসনের সদস্য (সাধারন ওয়ার্ড ৪, ৫ ও ৬) জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়াারম্যান রওনক আরা রত্নাকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াালেন মোসাম্মৎ রোকেয়া বেগম।

শুক্রবার সকালে গুলবাহার আশেক আলী খান স্কুল এন্ড কলেজ মিলনায়তনে চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে কচুয়া উপজেলার জনপ্রতিনিধি ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে মতবিনিময় করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।

ওই মতবিনিময় সভায় রোকেয়া বেগম ড.মহীউদ্দীন খান আলমগীর এমপির নির্দেশে আনুষ্ঠানিক ভাবে দলীয় প্রার্থী রওনক আরা রত্নার প্রতীক টেলিফোন মার্কার সমর্থনে কাজ করার ঘোষণা দেন।

মোসাম্মৎ রোকেয়া বেগম বলেন, আমার পরিবার আওয়ামী লীগ রাজনৈতিক পরিবার। আমাদের নেতা ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি’র নির্দেশে রওনক আরা রত্নাকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন