প্রকাশের সময়: শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২ । ৩:৫৭ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

চাঁদপুর শহরের পার্কিং টাইলস ফ্যাক্টরিতে হামলা

অনলাইন ডেস্ক

স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কে অবস্থিত পার্কিং টাইলস ফ্যাক্টরিতে ভূমিদস্যুদের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ পাওয়া গেছে।

পার্কিং টাইলস ফ্যাক্টরির স্বত্বাধিকারী ইঞ্জি. মাইনুদ্দিন ভুইয়ার চাঁদপুর সদর মডেল থানায় দায়েরকৃত এক অভিযোগে জানাযায়, বিগত কয়েক বছর যাবত শহরের বঙ্গবন্ধু সড়কস্থ ভুইয়া বাড়ি এলাকায় পার্কিং টাইলস ফ্যাক্টরি নামে একটি প্রতিষ্ঠান করে তিনি ব্যবসা পরিচালনা করে আসতেছেন।

কিন্তু তার ফ্যাক্টরির পাশ্ববর্তী বাসিন্দা স্থানীয় ভূমিদস্যু একটি গ্রুপ বিগত কয়েক বছর যাবত উক্ত ফ্যাক্টরীতে বন্ধ করার পায়তারা চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে বিভিন্ন সময়ে নানা অজুহাতে ফ্যাক্টরিতে হামলার চেষ্টা করে। এই ধারাবাহিকতায় ৭ অক্টোবর সকাল ১০ টার দিকে বিল্লাল হোসেন (২৮)পিতা- খোরশেদ ভুইয়া, সুজন ভুইয়া (৩০) পিতা- ইয়াছিন ভুইয়া, কবির ভুইয়া (৩০) পিতা- করিম ভুইয়া শাহজাহান ভুইয়া (৩০) পিতা আঃ ছামাদ ভুইয়া, মোখলেছ ভুইয়া (৪২) পিতা- খোরশেদ ভুইয়া, ইয়াছিন ভুইয়া (৫৫) পিতা- আবুল হোসেন ভুইয়া সহ আরো ১০/১৫ জনের একটি সংঘবদ্ধ চক্র দেশীয় অস্ত্র সস্ত নিয়ে হামলা চালিয়ে ফ্যাক্টরির সামনের অংশসহ বিভিন্ন স্থানে ব্যাপক ভাংচুর করে ক্ষয়ক্ষতি করে। যার ক্ষতির পরিমাণ কয়েক লাখ টাকা।

এ বিষয়ে ফ্যাক্টরির মালিক উক্ত প্রতিষ্ঠানটি চালু অব্যাহত রাখতে এবং ফ্যাক্টরীতে কর্মরত শ্রমিকদের কর্ম অব্যাহত রাখতে জেলার আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন।

এদিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনার বিষয়ে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন