প্রকাশের সময়: শনিবার, ৮ অক্টোবর, ২০২২ । ৪:১৯ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

চাঁদপুর জেলা স্ট্যাম্প ভেন্ডার সমিতির নির্বাচন পরিদর্শনে চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ

অনলাইন ডেস্ক
সাইদ হোসেন অপু চৌধুরী : ৮ অক্টোবর শনিবার দুপুর ১২ টায় চাঁদপুর জেলা স্ট্যাম্প ভেন্ডার সমিতির নির্বাচন পরিদর্শন করেন চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ প্রার্থী ও ভোটারদের সাথে কুশল বিনিময় ও নির্বাচনী খোঁজ খবর শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব এম আই মমিন খানের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি গিয়াসউদ্দিন মিলন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন, চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক তালহা জুবায়ের, জেলা দলিল লেখক সমিতির সভাপতি খোরশেদ আলম বাবুল, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম বিল্লাল প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক কাদের পলাশ, সদর দলিল লেখক সমিতির সভাপতি গোলাম মোস্তফা খান, নির্বাচন কমিশনার মো আশিক উল্লাহ, নূর মোহাম্মদসহ সমিতির নেতৃবৃন্দ।
উল্লেখ্য: গতকাল ৮ অক্টোবর শনিবার চাঁদপুর সদর সাব রেজিস্ট্রার অফিসে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মূলত সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী ১৯ টি পদ রয়েছে। কিন্তু ১৯টি পদের মধ্যে ১৬টি পদে নির্বাচন হয়নি। বাকি ৩টি পদে একাধিক প্রার্থী থাকায় নির্বাচন হয়েছে। এ ৩টি পদে অর্থাৎ সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ জন প্রার্থী।
ক্যাপশন: চাঁদপুর জেলা স্ট্যাম্প ভেন্ডার সমিতির নির্বাচন পরিদর্শন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
ক্যাপশন: চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী গতকাল
চাঁদপুর জেলা স্ট্যাম্প ভেন্ডার সমিতির নির্বাচন পরিদর্শন গেলে তাকে সমিতির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন