প্রকাশের সময়: সোমবার, ১০ অক্টোবর, ২০২২ । ১:১০ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

অনলাইন ডেস্ক

এস এম ইকবাল : ফরিদগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

১০ সেপ্টেম্বর সোমবার রাতে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনরে নির্দেশে এস.আই মোঃ নূরুল ইসলাম, একরামুল হক এবং এএসআই নাঈম, আমজাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ২নং বালিথুবা পুর্ব ইউনিয়নের মদনের গাঁও এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ মাহাবুব (৩৫) ও আবুল কাশেম(৪৫ কে ১১০ পিস ইয়াবাসহ আটক করেছে।

আটককৃতরা হলেন, বালিথুবা পুর্ব ইউনিয়নের মদনের গাঁও এলাকার আঃ মতিনের ছেলে মাদক ব্যবসায়ী মাহাবুব এবং একই ইউনিয়েন দেইচর এলাকার কালু সর্দার বাড়ীর এরশাদের ছেলে মাদক ব্যবসায়ী আবুল কাশেম।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, উয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন