সজীব খান : চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নে জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর দুইটায় ইউনিয়নের তালিকাভুক্ত জেলেদের মাঝে চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন পাটোয়ারী।
এসময় ট্যাগ অফিসার সুমন দাস, ওয়ার্ড সদস্য দুলাল মাল, মহসিন মুধা, সোগাগ খানসহ বিভিন্ন ওয়ার্ডের সদস্য গন উপস্থিত ছিলেন। আশিকাটি ইউনিয়নের তালিকাভুক্ত জেলেরা সঠিক নিয়মে চাল পেয়ে চেয়ারম্যানকে ধন্যবাদ জানান।

অনলাইন ডেস্ক