প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২ । ১১:৩৪ এম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে কারেন্ট জাল ও ইলিশসহ ৩৯ জেলে আটক

অনলাইন ডেস্ক

সাইদ হোসেন অপু চৌধুরী : সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে মা ইলিশ ধরার দায়ে ৩৯ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমান কারেন্ট জাল ও ইলিশ জব্দ করা হয়।

বৃহস্পতিবার ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত মেঘনা নদীর মোহনা ও পদ্মার আশপাশের এলাকায় এই অভিযান চালানো হয়।

চাঁদপুরের নৌ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান জানান, ভোর থেকে নৌ পুলিশের ২টি দল নিয়মিত অভিযানে নামে। এ সময় চাঁদপুর হরিনা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মিজানুর রহমানের নেতৃত্বে হানারচর ইউনিয়নের গোবিন্দিয়া এলাকার মেঘনা নদী থেকে অবৈধভাবে ইলিশ ধরার সময় ৭ জেলেকে জাল ও ইলিশসহ আটক করা হয়।

অন্যদিকে নৌ পুলিশের ভারপ্রাপ্ত ওসি মো.কামরুজ্জামানের নেতৃত্বে মেঘনা নদীর মোহনা ও পদ্মা নদীর আশপাশের এলাকা থেকে ৩২ জেলেকে আটক করার পাশাপাশি বিপুল পরিমান ইলিশ ও কারেন্ট জাল জব্দ করা হয়।

ওসি মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘আটক জেলেদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে। জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হবে।’ এছাড়াও জব্দ করা মাছ বিভিন্ন এতিমখানা ও গরিবদের মাঝে বিতরণ করা হয়েছে।

গত ৭ অক্টোবর থেকে দেশের নদী ও বঙ্গোপসাগরে  ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে বেশ কয়েক বছর ধরে এই নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। এই সময় মাছ ধরা, বিক্রি, বিপণন, মজুত ও পরিবহন নিষিদ্ধ থাকে। নিষেধাজ্ঞা লঙ্ঘন করা হলে জরিমানা ও কারাদণ্ডের বিধান রয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন