মোঃ মাসুদ রানা : শাহরাস্তিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে উপজেলা ইউথ ফোরাম।
বৃহস্পতিবার (১৩- অক্টোবর) সকাল ১১ টায় উপজেলার কুলশী থেকে ওয়ারুক বাজার সড়কে এ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়।
শাহরাস্তি ইউথ ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিঃ মোঃ ইমতিয়াজ সিদ্দিকী তোহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবদুল মান্নান।
ওই সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে ওসি আব্দুল মান্নান বলেন, এই ইউথ ফোরামের উদ্যোগে সামাজিক বনায়ন কর্মসূচি একটি মহৎ উদ্যোগ। এই যুব সমাজকে খেয়াল রাখতে হবে সমাজে জঙ্গিবাদ, বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন, ঘটনা যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেদিকে সকলকে খেয়াল রাখতে আহ্বান জানান।
পরিশেষে তিনি আয়োজকদের ধন্যবাদ দিয়ে এই ধরনের সামাজিক কর্মকান্ডে যুবসমাজকে আরো সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই অরাজনৈতিক ও সামাজিক সেবামূলক সংগঠনটি স্থানীয়দের মাঝে দীর্ঘদিন ধরে বিভিন্ন সেবামূলক কর্মকান্ড উপস্থাপন করে প্রশংসা কুড়িয়েছে। বৈশ্বিক জলবায়ু পরিস্থিতি ও গ্রিনহাউস এফেক্ট, ওজোনের স্তর ক্ষয় রোধের হাত থেকে পৃথিবীকে রক্ষায় সংগঠনটি প্রথম দিনে তিন শতাধিক ফলজ, ঔষধি ও বনজ প্রজাতির চারা গাছ এ সড়কের দুই পাশে রোপন করে।
ওই সময় বিনামূল্যে ব্যাটারি চালিত ইজি বাইক চালক ও স্কুল কলেজগামী শিক্ষার্থীদের মাঝে এ চারা বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি কাজী হুমায়ূন কবির, সহ সভাপতি মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী ইঞ্জিঃ মোঃ সাইফুল ইসলাম দুলাল।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, শাহরাস্তি ইউথ ফোরামের সাধারণ সম্পাদক মোঃ শাখাওয়াত হোসেন স্বপনের, ফারুক নার্সারির স্বত্বাধিকারী শেখ মোঃ ওমর ফারুকের সার্বিক ব্যবস্হাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টামটা দক্ষিণ ইউনিয়ন তাঁতী লীগের সভাপতি ফিরোজ আহমেদ মোল্লা, ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ সোহাগ,টামটা দক্ষিণ ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বিট পুলিশিং এর সাধারণ সম্পাদক মোঃ মোখলেসুর রহমান।
শাহরাস্তি ইউথ ফোরামের সহসভাপতি মোঃ মহসিন খান,যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ লেয়াকত হোসেন মিয়াজী, সাংগ্রহিক সম্পাদক মোঃ তানজিজুল আজিজ রায়হান, অর্থ সম্পাদক মোঃ মাহবুব আলম, কার্যকরি পরিষদের সদস্য মোঃ সাখাওয়াত হোসেন পাটওয়ারী, মোঃ শরিফুল ইসলাম, সদস্য মোঃ আহাদুল ইসলাম,মোঃ শিমুল আব্দুল্লাহ,স্হানীয় হাসান,আফজাল, তুষার ও শাওন প্রমুখ।

অনলাইন ডেস্ক