প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২ । ১:৪৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মা ইলিশ রক্ষা অভিযানে অসহায় হয়ে পড়া রামপুরের ১৬০ জেলের মাঝে চাল বিতরন

অনলাইন ডেস্ক
মাসুদ হোসেন : মা ইলিশ রক্ষায় চলমান অভিযানে অসহায় হয়ে পড়া চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের ১৬০ জন জেলের মাঝে ভিজিএফ কার্ডের চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ইউনিয়নের ১৬০ জন জেলে উপস্থিত হয়ে ২৫ কেজি হারে চাল গ্রহন করেন। ট্যাগ অফিসার চাঁদপুর সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ইলিয়াছ এর তত্ত্বাবধানে চাল বিতরনের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী।
এ সময় ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ রাকিবুল হাসান খান, সহকারী কাম কম্পিউটার অপারেটর নূরে আলম, ইউপি সদস্যবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন