প্রকাশের সময়: সোমবার, ১ নভেম্বর, ২০২১ । ৩:২১ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আশিকাটি ১নং ওয়ার্ডে নৌকা প্রতীকের নির্বাচনী কেন্দ্র কমিটিকল্পে আলোচনা সভা

অনলাইন ডেস্ক
সজীব খান : চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারীর নৌকা প্রতীকের সমর্থনে ১নং ওয়ার্ড কেন্দ্র কমিটি গঠনকল্পে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ইউনিয়নের ১নং ওয়ার্ডের  মধ্য আশিকাটি  সরকারি প্র্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভায় ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুস সোবহান মাস্টারের সভাপতিত্বে  ইউনিয়ন আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক আলমগীর সরকারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিল্টন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন খান।
এ সময় অন্যান্যদের মধ্য বক্তব্য ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি  সাইদুর রহমান সাজু খান, রফিকুল ইসলাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন গাজী, সাংগঠনিক সম্পাদক নয়ন চন্দ্র দাস, বিল্লাল হোসেন খান, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সেলিম মাল, যুগ্ম আহ্বায়ক মামুন মাল, , মাহবুব গাজী, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান প্রমুখ।
অনুষ্ঠানে ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য নৌকা মার্কার বিজয়ী করার জন্য  বিল্লাল হোসেন পাটওয়ারী  সকলের কাছে ভোট প্রার্থনা করেন।
অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থকগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেওলায়াত পাঠ করেন মধ্য আশিকাটি বাইতুন নূর জামে মসজিদের মোয়াজ্জেম হাফেজ মাকসুদুর রহমান।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন