প্রকাশের সময়: শনিবার, ১৫ অক্টোবর, ২০২২ । ৫:৫৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের বর্ধিত সভা

অনলাইন ডেস্ক

মতলব উত্তর ব্যুরো : বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কর্মসূচি ২২ অক্টোবর সকাল-সন্ধ্যা গণঅনশন সফল করার লক্ষ্যে মতলব উত্তর উপজেলা শাখার উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

১৫ অক্টোবর বেলা ১১টায় মতলব উত্তর উপজেলার ষাটনল শ্রীশ্রী লোকনাথ মন্দিরের অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার সভাপতি বাবু রাধেশ্যাম সাহা (চান্দু বাবু)।

সভায় প্রধান বক্তার বক্তব্য দেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রোটাঃ শ্যামল চন্দ্র দাস।

এ সময় আরো বক্তব্য রাখেন শ্রীশ্রী লোকনাথ মন্দিরের সভাপতি ফুলচাঁন মেম্বার, ঐক্য পরিষদের সদস্য মহাবীর বর্মন, পাশর্^নাথ বর্মন, লক্ষ্মী রাণী বর্মনসহ বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার অন্যান্য সদস্যবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন