স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে শাহতলী গ্রামের খন্দকার বাড়ি মাজার সংলগ্ন স্থান থেকে অবৈধভাবে সরকারি রাস্তার মোটা কড়ই গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগের ভিত্তিতে শনিবার (২২ অক্টোবর) সকালে শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু ঘটনাস্থলে গ্রাম পুলিশ সাদ্দামকে পাঠিয়ে সরকারি গাছ না কাটার জন্য নির্দেশ প্রদান করেন।
শাহতলী খন্দকার বাড়ির খন্দকার আমিনুল হক মোহন মিয়া কোন প্রকার সরকারি অনুমতি ছাড়াই নিজের ইচ্ছেমত সরকারি রাস্তা থেকে গাছ কাটা অব্যাহত রেখেছে বলে অভিযোগ উঠেছে।
খন্দকার বাড়ি মাজার সংলগ্ন স্থানে মোহন মিয়া নিজেদের লাগানো গাছ দাবি করে প্রকাশ্যে গাছ কর্তন করছিলেন। সরকারী রাস্তার ধারে গাছ কর্তন করতে নিষেধ থাকলে ও প্রশাসনের নিষেধ না শুনে প্রকাশ্যে দিবালোকে মোহন মিয়া গাছ কর্তন কটছিলেন। ইতোমধ্যে প্রশাসনের পক্ষ থেকে গাছগুলো না কাটার জন্য বলা হয়েছে।
অভিযোগ রয়েছে, পূর্বে ও উল্লেখিত ব্যাক্তিগং মাজারের উত্তর পাশ্ব থেকে কয়েকটি গাছ বিক্রি করা হয়েছে, সে বিষয়টি ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের অবগত রয়েছে।
সরেজমিনে ঘুরলে গ্রামের কয়েকজন জানান, সরকারি রাস্তার পাশ্বের মহামূল্যবান গাছ কাটা তাদের অব্যাসে পরিনত হয়েছে। আমাদের জন্মের পর থেকে দেখে আসছি গাছগুলো রাস্তার পার্শ্বে। এখন শুনছি, এখানে কোন সরকারী গাছ নেই।
গাছ কেন কাটা হয়েছে এমন প্রশ্নের জবাবে অভিযুক্ত ব্যাক্তির পক্ষে বাবু খন্দকার জানান, একজনের মাধ্যমে চেয়ারম্যানকে জানানো হয়েছে, চেয়ারম্যান অনুমতি দিয়েছে কিনা এর কোন উত্তর তিনি দেননি ।
ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু জানান, অভিযোগের সাথে সাথেই গ্রাম পুলিশ পাঠিয়ে গাছ কাটা বন্ধ করে দিয়েছি।

অনলাইন ডেস্ক