প্রকাশের সময়: শনিবার, ২২ অক্টোবর, ২০২২ । ৪:৩৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ইঞ্জিনিয়ার আব্দুল মোতালেবের কচুয়া প্রেসক্লাব ভবন নির্মান কাজ পরিদর্শন

অনলাইন ডেস্ক

মোঃ রাছেল : কচুয়া প্রেসক্লাবের নবনির্মিত ভবনের নির্মান কাজ পরিদর্শন করেছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার একেএম আব্দুল মোতালেব।

শনিবার দুপুরে কচুয়া প্রেসক্লাবের নব নির্মিত ভবন পরির্দশন কালে তিনি বলেন, সাংবাদিকদের ঐক্যবদ্ধতার কারনে উপজেলা পর্যায়ে এতো সুন্দর প্রেসক্লাব ভবন নির্মিত হচ্ছে। গরীব অসহায় ও অবহেলিত মানুষের পক্ষে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সাংবাদিকদের নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

পাশাপাশি তিনি আগামী সপ্তাহের মধ্যে প্রেসক্লাবের উন্নয়নে আর্থিক সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।

এসময় কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার,সহ-সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সাধারন সম্পাদক সুজন পোদ্দার, যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ ইউনুছ, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, ইসমাইল হোসেন বিপ্লব, কোষাধ্যক্ষ সম্পাদক শান্তুধর কার্যনির্বাহী কমিটির সদস্য জিসান আহমেদ নান্নু, মফিজুল ইসলাম বাবুল, আফাজ উদ্দিন মানিক, আমির হোসেন, সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন