প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২ । ৩:২৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে বর্ণাঢ্য আয়োজনে শিক্ষক দিবস পালন

অনলাইন ডেস্ক
মোঃ মাসুদ রানা : শাহরাস্তিতে বর্ণাঢ্য আয়োজনে যথাযোগ্য মর্যাদায় শিক্ষক দিবস পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭-অক্টোবর)  সকাল ১০টায় উপজেলা পরিষদের মাঠ হতে ব্যানার,পেস্টুন সম্বলিত একটি শোভাযাত্রা উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিজ মেহার উ:বি: মাঠে অংশগ্রহণকারীরা এক আলোচনা সভায় মিলিত হয়।
করফুলেন্নেছা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আহমদ হোসেনের সভা প্রদানে এবং উপজেলা কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সূচীপাড়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মো.আবুল কালাম এবং করফুলেন্নেছা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক একেএম মাহাবুবুল হকের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্রোগ্রামে যুক্ত ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধের কিংবদন্তি ১ নং সেক্টরের সেক্টর কমান্ডার, নৌ -পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
পরে অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.আহসান উল্লাহ চৌধুরী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. লুৎফর রহমান ভুঁইয়া, মেহের ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো.মিজানুর রহমান, রাগৈ উ: বির  প্রধান শিক্ষক মো.আনোয়ার হোসেন,পঞ্চনগর উ: বির প্রধান শিক্ষক মো.আবদুর রহিম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মো.জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক জাকির হোসেন।
অন্যান্য মধ্যে আরও উপস্থিত ছিলেন। শাহরাস্তি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইমাম হোসেন, নিজ মেহার পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদ হোসেন, সূচীপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.হাবীব উল্লাহ, রাগৈ ইসলামীয়া আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নূর মোহাম্মদ আশরাফী, দেবকরা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার, নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেন, মালোরা সপ্রাবির প্রধান শিক্ষক সালমা আক্তার সহ বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধান এবং শিক্ষকগন উপস্হিত ছিলেন।
উল্লেখ্য, সমগ্র অনুষ্ঠানে ৩৪ টি মাধ্যমিক বিদ্যালয়,২১ টি মাদ্রাসা, ৪ডিগ্রী কলেজ, ১০৩ প্রাথমিক বিদ্যালয়ের প্রধানগণ উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ।
শিক্ষকগণ তাদের এ দিবসে  বিভিন্ন সুযোগ-সুবিধার বিষয়াদি নিয়ে  বক্তব্য বলেন, সংশ্লিষ্ট প্রশাসন শিক্ষকদের অবশিষ্ট সুযোগ সুবিধা বৃদ্ধি করে বিদ্যালয়ের পুঞ্জিভূত সমস্যাগুলো অচিরেই যেন সমাধান করে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম ত্বরান্বিত করেন।
এছাড়া বক্তাগণ স্থানীয় সাংসদ মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তম এমপির  সার্বিক সহযোগিতায় বিভিন্ন বিদ্যালয়ের শ্রেণিকক্ষের অবকাঠামো বর্ধিতকরণ অন্যান্য সুযোগ সুবিধা সম্প্রসারিত হওয়ায় কৃতজ্ঞচিত্তে ধন্যবাদ জ্ঞাপন করেন বক্তব্য প্রদান করেন ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন