প্রকাশের সময়: শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২ । ৬:৪৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে সাগরিকা এক্সপ্রেসের নিচে ঝাঁপিয়ে পড়ে বৃদ্ধার আত্নহত্যা

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিনিধি :  ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় বৃদ্ধা (৫০) নিহত হয়েছেন। শুক্রবার (২৮ অক্টোবর) চাঁদপুর-লাকসাম রেলপথের বঙ্গবন্ধু সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ সময় মরদেহের সঙ্গে থাকা চারটি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করে পুলিশ। পরিচয়পত্র থেকে ধারণা করা হচ্ছে- ওই বৃদ্ধার নাম আলেয়া বেগম। তিনি শাহারাস্তি উপজেলার দৈলবাড়ি গ্রামের প্রধানীয়া বাড়ির হাবিবুর রহমানের স্ত্রী।

স্থানীয়রা জানান, গত ২-৩দিন ধরে ওই নারীকে এলাকায় ঘোরাঘুরি করতে দেখা গেছে। তবে ঘটনার দিন চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থলে আসলে তিনি রাস্তার পাশ থেকে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চাঁদপুর রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুরাদ হোসেন জানান, মরদেহ উদ্ধার করে চাঁদপুর রেলওয়ে থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন