প্রকাশের সময়: শনিবার, ২৯ অক্টোবর, ২০২২ । ২:১৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় খেলার সময় পুকুরের পানিতে ডুবে আহমেদ ফারাবি নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার বেলা ১১ টার দিকে উপজেলার ঘনিয়ারপাড় গ্রামে এ ঘটনা ঘটে। আহমেদ ফারাবি ওই গ্রামের প্রবাসী শাহ আলম বেপারী ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে আহমেদ ফারাবি অন্য শিশুদের সাথে বাড়ির পাশেই খেলা করছিল। খেলার এক পর্যায়ে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরের ধারে গেলে শিশুটি পানিতে পড়ে যায়। এর প্রায় এক ঘন্টা পর পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরের পানি থেকে পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে।

এরপর দ্রুত শিশুটিকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন