প্রকাশের সময়: শনিবার, ২৯ অক্টোবর, ২০২২ । ৩:০৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অনলাইন ডেস্ক
নিজস্ব প্রতিনিধি : হাজীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যুবদলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) বিকেলে টোরাগড় স্বর্নকলী কেজি মাঠে আলোচনা সভা ও কেক কেটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে উপজেলার ১২ টি ইউনিয়ন ও পৌরসভার প্রতিটি ওয়ার্ড থেকে নেতাকর্মীরা অনুষ্ঠানে এসে যোগদেন। প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনার পূর্বে স্বর্নকলী কেজি স্কুল মাঠ থেকে বর্ণাঢ্য র‍্যালী বের হয়। র‍্যালীটি হাজীগঞ্জ বাজারের ব্রিজের উপর অবস্থান নিলে পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে র‍্যালী নিয়ে পুনরায় একই স্থানে গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের আহবায়ক মো. আকতার হোসেন দুলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক।
ওই সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ রহিম পাটওয়ারী, সহ-সভাপতি মো. মনিরুজ্জামান মনির, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান কানু পাটওয়ারী, শেখ আলী আকবর, সাংগঠনিক সম্পাদক এম এ নাফের শাহ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম ভুট্টো, উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক মো. হুমায়ুন কবির সুমন, পৌর যুবদলের আহবায়ক মো. মিজানুর রহমান সেলিম, সদস্য সচিব মো. বিল্লাল হোসেন পাটওয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. বিল্লাল হোসেন বেলাল, সদস্য সচিব সাইফুল ইসলাম মিঠু চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মজিবুর রহমান মজিব, সদস্য সচিব ইকবাল সর্দার, উপজেলা মৎস্য দলের সভাপতি ইমাম হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসাইন, সদস্য সচিব জুয়েল রানা তালুকদার, পৌর ছাত্রদলের সদস্য সচিব দ্বীন ইসলাম টগরসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা প্রধান কেক কেটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন প্রধান অতিথিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন