প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২ । ৪:২৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে বিএনপি নেতা সলিমুল্লাহ লাভলু হত্যা মামলার এক আসামী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সলিমুল্লাহ লাভলু হত্যা মামলার এক আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার তাকে আটকের কথা স্বীকার করেছেন থানার ওসি মো. মহিউদ্দিন।

গত ১ নভেম্বর দিনগত রাতে কে বা কাহারা সলিমুল্লাহ লাভলুকে হত্যা করে রাস্তার পাশে ফেলে রেখে যায়। পরদিন ২ নভেম্বর ভোরে জাহাঙ্গীর আলম নামে এক ভ্যান চালক লাশ দেখে ডাকচিৎকার দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করেন।

এদিকে গত ২ নভেম্বর নিহত সলিমুল্লাহ লাভলুর ভাই আহসান হাবীব বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার এজাহারভূক্ত আসামী মো. মাইনুদ্দিন নামে একজনকে গ্রেপ্তার করা হয়।

আটককৃত মাইনুদ্দিন সলিমুল্লাহ লাভলুর ব্যবসায়িক অংশিদার মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, মাইনুদ্দিন নামে এক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন