প্রকাশের সময়: শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২ । ১২:৩৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সাবেক ছাত্রলীগ নেতা জাকারিয়া চৌধুরীর ৮ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও দোয়া

অনলাইন ডেস্ক

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও ৪ নং শাহমাহমুদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাকারিয়া চৌধুরীর ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত,মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

৪ নভেম্বর শুক্রবার বাদ আসর ঘোষেরহাট সংলগ্ন পশ্চিম কুমারডুগী জামে মসজিদে দোয়া ও মিলাদ সম্পন্ন হয়েছে।দোয়া ও মিলাদ পরিচালনা করেন মাওলানা শফিকুল ইসলাম।

মরহুম জাকারিয়া চৌধুরীর ৮ম মৃত্যু বার্ষিকীতে আয়োজিত মিলাদ,দোয়া অনুষ্ঠানে অংশ গ্রহন করেন সদর উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দরা।

দোয়া ও মিলাদ শেষে মরহুম জাকারিয়া চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করে ছাত্রলীগের নেতাকর্মীরা কবর জিয়ারত,বিশেষ দোয়া ও তাবারুক বিতরণ করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন