প্রকাশের সময়: শনিবার, ৫ নভেম্বর, ২০২২ । ১:৪৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ইসলামকে মনে প্রানে অনুসরণ ও চর্চা করতে হবে; রেদওয়ান খান বোরহান

অনলাইন ডেস্ক

গাজী মোঃ মহসিন : চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়নের ৫নং ওয়ার্ড মকিমপুর ঐতিহ্যবাহী খাঁন বাড়ি মসজিদ কমপ্লেক্স ভবন উদ্বোধন ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে ৮ তম বার্ষিক ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

গত ৪ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী মৎস্যজীবি লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি ও চাঁদপুর ৩ (সদর-হাইমচর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান।
এসময় তিনি তার বক্তব্য বলেন গোটা বিশ্বে শান্তির ধর্ম হচ্ছে ইসলাম। ইসলামকে মনে প্রানে অনুসরণ ও চর্চা করতে হবে। ইসলামের মৌলিক ভিত্তি হলো মহাগ্রন্থ পবিত্র আল-কোরআন। এই কোরআনকে যারা বুকে ধারন করে ও বিশ্বাস করে লানন করে এবং চর্চা করে তারাই পরিপূর্ণ জীবন যাপন করতে পারে।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ইসলামপুর গাছতলা দরবার শরীফের পীরে তরিক আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরি।
সাংস্কৃতিক অনুষ্ঠানে বাগাদি ইউপি চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন বিল্লাল গাজীর সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা আলহাজ্ব খাজা আহমেদুর রহমান।
এসময় সাংস্কৃতিক অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চাঁদপুরের শিল্পচূড়া সাংস্কৃতিক সংগঠনের সভাপতি ও সাহিত্যিক লেখক মাহবুবুর রহমান সেলিম, নিজ গাছতলা দরবার শরীফের পীর হাফেজ খাজা ফরিদ আহমেদ, গাছতলা দরবার শরীফের সাহেবজাদা মাওঃ খাজা জোবায়ের প্রমূখ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফ্রেন্ডস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো মেহেদী হাছান খাঁন, মো হুমায়ুনখাঁন, মোঃ ফজলে রাব্বি খাঁন।
এছাড়াও আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ ও সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী  এর সাথে সৌজন্যে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন