প্রকাশের সময়: শনিবার, ৫ নভেম্বর, ২০২২ । ৪:৩৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শ্রেষ্ঠ সমবায়ী প্রতিষ্ঠানের স্বীকৃতি পেলেন আলকারিম ব্যবস্থাপনা পরিচালক জয়নাল আবদিন 

অনলাইন ডেস্ক
এইচ.এম নিজাম : চাঁদপুর জেলার শ্রেষ্ঠ সমবায়ী প্রতিষ্ঠান হিসাবে সম্মাননা স্বীকৃতি পেলেন, ইসলামি শরিয়্যাহ মোতাবেক পরিচালিত আল- কারিম ডেভেলপমেন্ট বহুমুখী সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক শেখ মুহা. জয়নাল আবদিন।
৫ নভেম্বর শনিবার সকালে ৫১ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে উপজেলা হল রুমে আয়েজিত অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেন অতিথিবৃন্দ।
জেলার শ্রেষ্ঠ সমবায়ী প্রতিষ্ঠান হিসাবে সম্মাননা স্বীকৃতি অনুভূতি ব্যক্ত করে সমিতির ব্যবস্থাপনা পরিচালক শেখ মুহা. জয়নাল আবদিন বলেন, ৫১ তম জাতীয় সমবায় দিবসে চাঁদপুর সমবায় অধিদপ্তর আমাদেরকে যে সম্মাননা স্বীকৃতি দিলেন তাতে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই সমিতির শুরুলগ্ন থেকে যাদের অবদানে একটি স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে চাঁদপুরের বুকে আজকের এই অবস্থানে এসে দাঁড়িয়েছে। বিশেষ করে উক্ত প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি এবং সকল সদস্যদের প্রতি পুনরায় কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আমাদের এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্যই ছিল ক্ষুদ্র ঋণদান প্রকল্প তথা ক্রেডিট ফাংশনে আমরা জড়াবো না। আমরা সেটা তো সফল হয়েছি।
আমরা লাভ-লোকশানের ভিত্তিতে শরীয়্যাসম্মত ব্যবসায় বিনিয়োগ করব। এ হিসাবে আমরা ব্যবসায়ের ধরন বেছে নিয়েছিলাম প্লট এবং ফ্ল্যাটের ব্যবসা।
আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ঐ নীতি আদর্শের উপরে অটল থাকার চেষ্টা করছি। আমাদের এখানে বেশিরভাগ সদস্যই সামান্য পুঁজি নিয়ে এখানে সদস্য হয়েছেন। যারা মূলত ব্যাংকে টাকা রেখে বিনিময় গ্রহণ করা স্বচ্ছন্দ্যবোধ মনে করেন না কিংবা বিভিন্ন এনজিও থেকে ঋণ গ্রহণ করাও পছন্দ করেন না। বা একক পুঁজি দিয়ে কিছু করবে সেই ব্যবস্থাও নাই।
বেশিরভাগ ওই মানসিকতার সদস্যরাই আল-কারীম ডেভেলপমেন্ট বহুমুখী সমবায় সমিতিকে নিজের মনের চাহিদা অনুযায়ী আস্থার জায়গা হিসেবে বেছে নিয়েছেন।
শুকরিয়ার বিষয় হলো প্রতিষ্ঠানের শুরু থেকে এখানে যারাই বিনিয়োগ করেছেন ব্যবসা-বাণিজ্যের অবস্থার উপর ভিত্তি করে তাদের বিনিয়োগকৃত টাকার উপর সম্মানজনক এবং সন্তোষজনক লভ্যাংশ দিতে এ প্রতিষ্ঠান সক্ষম হয়েছে। তাই আল্লাহ পাকের কাছে আরজ করছি, এই প্রতিষ্ঠানকে যতদিন পর্যন্ত টিকিয়ে রাখেন ততদিন পর্যন্ত যেন সম্পূর্ন হালাল তথা বৈধতার উপর টিকিয়ে রাখেন এবং আরো সতর্কতার সাথে সদস্যদের আমানত সুরক্ষার মহান দায়িত্ব পালনের তৌফিক দান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান। স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় অফিসার মোহাম্মদ মুজিব উর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে এবং সদর উপজেলা সমবায় অফিসার মুহাম্মদ দেলোয়ার হোসেন ও জেলা সমবায় অফিসের পরিদর্শক অমল চন্দ্র দে’র যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদিপ্ত রায়, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. হেদায়েত উল্ল্যাহ।
সমবায়দের মধ্যে বক্তব্য রাখেন, আল করীম ডেভেলপমেন্ট সমবায় সমিতি লিঃ এর সভাপতি শেখ মো. জয়নাল আবেদীন,সদর উপজেলা ইউসিডিএ লিঃ এর সভাপতি আলী এরশাদ মিয়াজী, যুবদারা কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর সভাপতি জুলহাস মিয়া।
অনুষ্ঠানে ৩টি ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ সমবায় সমিতি ও সমবায়ীদের সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। এর মধ্যে ৩টি সমবায় সমিতি ও ১জন সমবায়ীকে পুরস্কার এবং ১২ জন উদ্যমী সমবায়ীর হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন