প্রকাশের সময়: সোমবার, ১ নভেম্বর, ২০২১ । ৩:৩৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের বাড়িতে ফুল, ফল ও মিষ্টি নিয়ে হাজির হাজীগঞ্জ ওসি!

অনলাইন ডেস্ক

সাইফুল ইসলাম সিফাত : ৪২তম বিসিএস (স্বাস্থ্য) পরীক্ষায় উত্তীর্ণ চাঁদপুরের হাজীগঞ্জে ৭ জন শিক্ষার্থী ও তাদের গর্বিত পিতা মাতাকে ফুল দিয়ে অভিনন্দন এবং মিষ্টি মুখ করিয়েছেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হারুনুর রশিদ।

জানা গেছে, ৪২তম বিসিএস (স্বাস্থ্য) পরীক্ষায় চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ৭ জন কৃতি শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

সদ্য উত্তীর্ণ হওয়া ওই ৭ জন শিক্ষার্থীরা হলেন হাজীগঞ্জ বলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া আক্তারের বড় মেয়ে সুমাইয়া বিনতে কবির, একই এলাকার উত্তম কুমার সাহার ছেলে রাজিব কুমার সাহা (অন্তু), টোরাগড় বদরপুর এলাকার আব্দুর রশিদের ছেলে নুরুন নবী জুয়েল, ৩নং কালচোঁ ইউনিয়নের রাজাপুর গ্রামের আবুল বাশারের ছেলে মাহাদীয়ে বাশার, বাকিলা ইউনিয়নের চতন্তর গ্রামের সিরাজ উদ দৌলার ছেলে ফাহিম রায়হান শুভ, মকিমাবাদ এলাকার অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আবু জাফর মজুমদারের মেয়ে মাগফেরাতুন্নেছা উর্মি, ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নের রামচন্দ্রপুুর গ্রামের নারায়ণ চন্দ্র সাহার মেয়ে শান্তা সাহা।

সোমবার (১ নভেম্বর) বিকাল থেকে রাত পর্যন্ত হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হারুনুর রশিদ ও পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) ইব্রাহিম খলিল ৪২তম বিসিএস (স্বাস্থ্য) পরীক্ষায় উত্তীর্ণদের পুলিশ ভেরিফিকেশনে ফুল, ফল ও মিষ্টি নিয়ে তাদের বাড়ি বাড়ি পৌঁছে কৃতি শিক্ষার্থী ও তাদের গর্বিত পিতা- মাতাকে অভিনন্দন জানান।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হারুনুর রশিদ বলেন, ৪২তম বিসিএস পরীক্ষায় স্বাস্থ্য খাতে এক উপজেলায় ৭ জন উত্তীর্ণ হওয়ার বিষয়টি অত্যন্ত গৌরবের। বিষয়টি জেনে আমি খুবই খুশি হয়েছি এবং তারা ও তাদের পরিবার সকলেই গর্বিত। তাই নিজ থেকে তাদের প্রত্যেককে অভিনন্দন জানাতে মিষ্টি ও ফুল নিয়ে তাদের বাড়িতে হাজির হয়েছি।

এসময় উপস্থিতিত ছিলেন, রোটা. কমল, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেকুজ্জামান শামিম, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সিফাত, সদস্য মনিরুজ্জামান বাবলু।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন