প্রকাশের সময়: রবিবার, ৬ নভেম্বর, ২০২২ । ১:৪৭ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

আজ মতলব উত্তরে আমুয়াকান্দি হোছাইনিয়া জামে মসজিদের ওয়াজ মাহফিল

অনলাইন ডেস্ক
মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের আমুয়াকান্দি হোছাইনিয়া জামে মসজিদ ও সমাজবাসীর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষ্যে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে আজ ৭ নভেম্বর। সোমবার বাদ আছর থেকে মধ্য রাত পর্যন্ত মাহফিল চলবে।
ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করবেন সুমধুর কন্ঠস্বর শাহ মোহাম্মদ বদিউজ্জামান বাহার। বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করবেন হাফেজ মাওলানা ইসমাইল হোসেন সিরাজী। আরও তাসরিফ আনিবেন হাফেজ মাওলানা মোহাম্মদ আল-আমিন, হাফেজ মাওলানা মোহাম্মদ খালেকু জামান সালেহী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরকার মোঃ আলাউদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদ উল্লা প্রধান, ছেংগারচর পৌরসভার সাবেক প্যানেল মেয়র আঃ মান্নান বেপারী, গজরা ইউপির ৫নং ওয়ার্ড সদস্য মোঃ জাহিদ হোসেন।
মাহফিলে পবিত্র কোরআন, হাদিস ও দ্বীনি বয়ান করবেন বক্তারা। সকল ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিত হয়ে দো জাহানের অশেষ নেকী হাসিল করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন