প্রকাশের সময়: মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২ । ১১:১২ এম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

মতলবে কুড়িয়ে পাওয়া ৫০ টাকার জন্য কিশোরকে মারধর, একদিন পর মৃত্যু

অনলাইন ডেস্ক
মোজাম্মেল প্রধান হাসিব : চাঁদপুরের মতলব দক্ষিণে কুড়িয়ে পাওয়া ৫০ টাকার জন্য এক কিশোরকে মারধরের একদিন পর মৃত্যু হয়েছে। গতকাল ৭ নভেম্বর ঘটনাটি ঘটেছে উপজেলার দক্ষিণ কালিকাপুর গ্রামে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ৬ নভেম্বর মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দক্ষিণ কালিকাপুর গ্রামের গাজী বাড়ির বাচ্চু গাজীর ছেলে মোঃ জুবায়ের (১৪) ছাগলকে ঘাষ খাওয়াতে বাড়ির পাশের খালপাড়ে যায়।
এসময় ছাগল বেঁধে রেখে পানি খেতে যায় পাশের লক্ষীপুর গ্রামের ছামাদ মিয়ার বাড়িতে। পানি খেয়ে আসার পথে জুবায়ের ৫০ টাকার একটি নোট পেয়ে নিয়ে আসার সময় ছামাদ আলীর ছেলে লিটন ওই টাকার জন্য তাকে ধরে ঘরে নিয়ে দরজা বন্ধ করে মারধর করতে থাকে। এসময় তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে আহত অবস্থায় জুবায়েরকে উদ্ধার করে নারায়ণপুর বাজারে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে চিকিৎসা সেবা দিয়ে বাড়ি নিয়ে যায়।
পরদিন জুবায়ের এর অবস্থা অবনতি হলে প্রথমে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করেন। পরে চাঁদপুরে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
খবর পেয়ে মতলব দক্ষিণ থানা পুলিশ জুবায়েরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় মতলব দক্ষিণ থানায় মামলার প্রস্তুতি চলছে।
এদিকে এ মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কালিকাপুর ও লক্ষীপুর গ্রামবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে৷
এ বিষয়ে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে এসেছি। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ করা হয়নি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন