প্রকাশের সময়: বুধবার, ৯ নভেম্বর, ২০২২ । ২:২৮ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে ৪ টি ওষুধ দোকানিকে অর্থ দণ্ড

অনলাইন ডেস্ক
মোঃ মাসুদ রানা : শাহরাস্তিতে ভেজাল ওষুধ প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি থাকায় ভ্রাম্যমান আদালতে ৪টি ওষুধ দোকানিকে  অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার পৌরশহরের মেহের কালিবাড়ি ও সূচিপাড়া বাজারে উপজেলা প্রশাসন ও ওষুধ প্রশাসন যৌথ অভিযানে এ দন্ড প্রদান করে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওইদিন এ অভিযানে  দোকানিদের প্রয়োজনীয় কাগজপত্র ও মানহীন ঔষধ রাখার দায়ে  মেহের কালী বাড়ি বাজারের প্রেসক্রিপশন সেন্টারকে ১০, সূচীপাড়া বাজারের আসিফ ঔষধ বিতানকে ১৫ , মেডিসিন এন্ড ডক্টরসকে ১০  ও আল আমিন ফার্মেসীকে ১৫ হাজার টাকা সহ সর্বমোট ৫০ হাজার টাকা দন্ড প্রদান করা হয়।
ওই একই বাজারের স্থানীয় একটি খাবার হোটেলকে ভোক্তা অধিকার রক্ষণ  আইনে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ন রশিদ এবং সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আমজাদ হোসেনের যৌথ অভিযানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এ কাজে  সহযোগিতা করেন চাঁদপুরের ড্রাগ সুপার মৌসুমী আক্তার এবং শাহরাস্তি পুলিশ প্রশাসন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন