প্রকাশের সময়: বুধবার, ৯ নভেম্বর, ২০২২ । ৩:৩৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে ডিজিটাল উদ্ভাবনী মেলা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

অনলাইন ডেস্ক
মোঃ মাসুদ রানা : শাহরাস্তিতে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার( ৯- নভেম্বর) দিনব্যাপী উপজেলা প্রশাসন ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও এসপায়ার  টু ইনভেটারের  সহযোগিতায় এ আয়োজন করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওইদিন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ  হুমায়ন রশিদের সভা প্রদানে ভার্চুয়াল প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধের কিংবদন্তি, ১ নং সেক্টরের সেক্টর কমান্ডার, নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
আয়োজিত মেলায় মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা এবং ইউপি তথ্য সেবা কেন্দ্রের পরিশষেবা বিভাগের অংশগ্রহণে এই মেলার স্টল প্রদর্শিত হয়।
এ সময় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর  মেয়র  আলহাজ্ব আব্দুল লতিফ, উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটি ম্যাজিস্ট্রেট মোঃ আমজাদ হোসেন, উপজেলা প্রোগ্রামার মোঃ শাহাজান, উপজেলা প্রকৌশলী সৈয়দ মেহেদী হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী প্রতিষ্ঠানের প্রধানগণ, ইউপি চেয়ারম্যান গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন