প্রকাশের সময়: শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২ । ৩:৩০ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে সামাজিক সংগঠন লাইট ফর হিউম্যানিটির ব্যতিক্রমী উদ্যোগ

অনলাইন ডেস্ক

স্টাফ রিপোর্টার : চাঁদপুরে সামাজিক সংগঠন লাইট ফর হিউম্যানিটির আয়োজনে শহরের সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে আত্মকর্মসংস্থান প্রকল্পের শুভ উদ্ধোধন হয়েছে।

১১ শুক্রবার সকাল ১১ টায় চাঁদপুর রোটারী ক্লাবে চলো একসাথে চলি,হাতে হাত ধরি, দুঃখ দুর্দশার করি অবসান মানবতার ডাকে, অসহায়ের পাশে, গড়ে তুলি আত্মকর্মসংস্থান। এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখেই লাইট ফর হিউম্যানিটির আজকের আয়োজন সমাজে সুবিধাবঞ্চিত মানুষদের আত্মকর্মসংস্থান সৃষ্টির ইতকিবাচক ভূমিকা পালন করবে।

লাইট ফর হিউম্যানিটির আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র এ্যাড.জিল্লুর রহমান জুয়েল।এসময় তিনি বলেন ভালো কাজে শুভ কাজে সবসময় আপনাদের কাছে আসার চেষ্টা করি। যারা দেশ গড়ার প্রত্যয়ে কাজ করে যারা মানুষকে স্বপ্ন দেখায় এবং স্বপ্নের পথে হাঁটতে অনুপ্রেরণা যোগায় তাদের যে কোন আয়োজনে আমি সর্বদাই উপস্থিত থাকার চেষ্টা করি।আপনাদের এই সুন্দর আয়োজন যা কয়েকটি পরিবারের নতুন করে সুন্দর ভাবে বাঁচার অনুপ্রেরণা দিবে সাহস যোগাবে।তারা স্বাবলম্বী হবে, কারো কাছে হাত পাততে হবেনা।

তিনি আরো বলেন, ভবিষ্যতে এমন কোন আয়োজনে আমাকে রাখবেন আমিও আপনাদের হয়ে তাদের পাশে দাড়াতে চাই। তাদের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে চাই।

অনুষ্ঠানে তিনটি দুঃস্থ পরিবার কে আত্মকর্মসংস্থানে নিজেদের স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে সেলাই মেশিন প্রদান করা হয়।
তাদের কর্মসুচীর মাঝে আরো কিছু আয়োজন ছিলো ২০২২ সালের দুজন সেরা ভলেন্টিয়ার দের পুরুষ্কার প্রধান করা হয়।২০২২ সালের সেরা ভলেন্টিয়ার হিসেবে বিবেচিত হন। রিয়াদ হোসাইন ও ইয়াসমিন তাদের কে সম্মাননা হিসেবে ক্রেস্ট প্রধান করা হয়।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর তরুন প্রজন্মের আইডল ও প্রিয় মুখ বিশিষ্ট সমাজসেবক লায়ন মাহমুদ হাসান খাঁন, উপদেষ্টা লাইট ফর হিউম্যনিটি।

এছাড়াও উপস্থিত ছিলেন বর্তমান সময়ের তরুন সংগঠক জয় ঘোষ। অসীমা দাস, রিফাত হোসাইন রাজা। অনুষ্ঠানের সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করেছিলেন সংগঠনের পরিচালক সামিয়া তাসনীম ইভা।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের নিয়োজিত সকল সদস্যবৃন্দরা যাদের অক্লান্ত প্ররিশ্রমে অসহায় মানুষরা তারা নতুন করে সুন্দর জীবন নিয়ে বাঁচার স্বপ্ন দেখে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন