প্রকাশের সময়: রবিবার, ১৩ নভেম্বর, ২০২২ । ২:৩০ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

রামপুরে ২ হাজার ব্যক্তির ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ সম্পন্ন; বাদ পড়া ব্যক্তিদের ১৭ তারিখ

অনলাইন ডেস্ক
মাসুদ হোসেন : দেশব্যাপি চলমান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের অংশ হিসেবে চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নে প্রায় দুই হাজার নতুন ব্যক্তির ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ ২০২২ এর কার্যক্রম সম্পন্ন হয়েছে।
শনিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় ইউনিয়নের ছোট সুন্দর এ. আলী উচ্চ বিদ্যালয়ে ভোটারদের ছবি তুলে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী।
২০০৭ এর জানুয়ারি বা তার পূর্বে জন্ম নেওয়া ব্যক্তিদের তথ্য গত ১৩ সেপ্টেম্বর থেকে তালিকাভুক্ত করে ঐসব নতুন ভোটারদের ছবি তোলা ও তথ্য হালনাগাদের প্রথমদিন ১২ নভেম্বর শনিবার ইউনিয়নের ১ থেকে ৬নং ওয়ার্ড পর্যন্ত এবং ১৩ নভেম্বর রবিবার ৭ থেকে ৯নং ওয়ার্ড পর্যন্ত নতুন ভোটারদের হালনাগাদ কার্যক্রম শেষ হয়েছে।
চাঁদপুর সদর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, রামপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ৭.৫% হারে সম্ভাব্য নতুন ভোটার সংখ্যা ১ হাজার ৫৩৭ জন।
চাঁদপুর সদর উপজেলা নির্বাচন অফিসার জামশেদুল শিকদার এর সার্বিক তত্ত্বাবধানে কার্যক্রমের প্রথম দিনে ১ হাজার ১৮৩ জন ব্যক্তি ছবিসহ ভোটার তথ্য হালনাগাদ করেছেন। এর মধ্যে ৫৯৭ জন পুরুষ ও ৫৮৬ জন নারী। আর ১৩ নভেম্বর রবিবার কার্যক্রমের দ্বিতীয় দিনে ৮১৫ জন ব্যক্তি ছবিসহ ভোটার তথ্য হালনাগাদ করেছেন। এর মধ্যে ৪৮৩ জন পুরুষ ও ৩৩২ জন নারী। এ ইউনিয়নে গত দুই দিনে সর্বমোট ১ হাজার ৯৯৮ জন ব্যক্তি ছবিসহ নতুন ভোটার তালিকা হালনাগাদ সম্পন্ন করেছেন। এছাড়াও যারা এখনো ছবিসহ ভোটার তথ্য হালনাগাদ করতে পারেন নাই তারা আগামী ১৭ নভেম্বর বৃহস্পতিবার চাঁদপুর সদর উপজেলা নির্বাচন অফিসে স্ব শরীরে গিয়ে করতে পারবেন।
শনিবার ইউনিয়নের নতুন ভোটারদের ছবিসহ তথ্য হালনাগাদ কার্যক্রমের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মির্জা মোঃ শহিদুল ইসলাম, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হোসাইন আহমেদ দুলাল, ইউপি সদস্য আবু সাঈদ বেপারী, মোঃ সেলিম মিজি, সাবেক ছাত্রনেতা শওকত হোসেন হিরু, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ফরিদ উদ্দিন পলাশ, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মাছুম বিল্লাহ, ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক নজরুল ইসলাম, উক্ত কার্যক্রমের পরিচালক মোঃ আব্দুল কাদিরসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন