প্রকাশের সময়: সোমবার, ১৪ নভেম্বর, ২০২২ । ৩:৫২ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

গণসমাবেশে যোগদিতে ফরিদগঞ্জে বিএনপির প্রস্তুতি সভা

অনলাইন ডেস্ক
এস. এম ইকবাল : বিএনপির গণসমাবেশে যোগদিতে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে প্রস্তুতি সভা করা হয়েছে।

আগামী ২৬ নভেম্বর কুমিল্লায় বিএনপির আয়োজিত জনসমাবেশে যোগ দেয়ার আশায় গতকাল ১৩ নভেম্বর রোববার বিকেলে এ উপজেলার শোল্লা আশেক আলী স্কুল এন্ড কলেজে উক্ত প্রস্তুতি সভায় উপজেলা বিএনপির সমন্বয়ক শিল্পপতি আলহাজ্ব এম এ হান্নান দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন।
উপজেলা বিএনপির সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুছের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মজিবুর রহমানের সঞ্চালনায় বিএনপির নেতাদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সভাপতি, সাবেক মেয়র মঞ্জিল হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডাক্তার এ কে আজাদ, খালেক পাটওয়ারী, পৌর বিএনপির সভাপতি আমানত গাজী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুবদলের আহবায়ক মহসিন মোল্লা ও সদস্য সচিব আবদুল মতিন প্রমুখ।
বিএনপির আয়োজিত এ সভায় উপজেলা বিএনপির ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন