প্রকাশের সময়: সোমবার, ১৪ নভেম্বর, ২০২২ । ৪:৩৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

শপথ গ্রহন করলেন মনিরুজ্জামান মানিক

অনলাইন ডেস্ক
সজীব খান : চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে চাঁদপুর সদর উপজেলা ১নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ মনিরুজ্জামান মানিক শপথ গ্রহন করেছেন।
সোমবার বিকালে রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সারাদেশের সকল জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের শপথ বাক্য পাঠ করান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শপথ গ্রহন অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যদেরকে জনগণনের কল্যাণে কাজ করার নিদের্শ দেন। এবং জনগণের জাল মাল নিরাপত্তা বজায় রেখে জনসেবা নিশ্চিত করার পরামর্শও দেন প্রধানমন্ত্রী।
শপথ গ্রহন শেষে চাঁদপুর জেলা পরিষদের ১নং ওয়ার্ড সদস্য  মোহাম্মদ মনিরুজ্জামান মানিক বলেন, আল্লাহর অশেষ রহমতে আমি সকলের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে শপথ গ্রহন করলাম। আমি জনগণের সেবায় নিজেকে নতুন করে নিয়োজিত করলাম।
আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে চাঁদপুর উপজেলা বাসীকে সেবা করে যাব। সবাই আমার জন্য দোয়া করবেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন