প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২ । ৩:৩৯ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে শিয়ালের মাংশ বিক্রির অপরাধে জরিমানা

অনলাইন ডেস্ক

এস. এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে শিয়ালের মাংশ বিক্রির অপরাধে দুইজনকে আটক করেছে ভ্রাম্যমান আদালত।

১৭ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে স্থানীয়রা জাতীয় সেবা (৯৯৯) এ ফোন করে পুলিশকে অবহিত করলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুন্নাহার ও থানার উপ-পুলিশ পরিদর্শক একরামুল হক সঙ্গীয় ফোর্সসহ রুপসা উত্তর ইউনিয়নের রুপসা এলাকায় শিয়ালের মাংশ বিক্রির কালে ওই এলাকার কোরবান আলীর ছেলে আমির হোসেন ও মৃত- শহীদ উল্লার ছেলে আ. জব্বারকে আটক করে।

এ সময় আটককৃতদের ভ্রাম্যমান আদালতে ১০ হাজার টাকা জরিমানা আদায় এবং ভবিষ্যতে এ ধরনের কাজ করবে না বলে মুচলেকা দিয়ে তারা মুক্তি পায়।

এ বিষয়ে উপজেলা সহ-কমিশনার (ভূমি) আজিজুন্নাহার জানান, শিয়লের মাংশ ও চামড়া বিক্রির অপরাদে দুই যুবককে ১০ জরিমানা করে আদায় করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন