প্রকাশের সময়: শনিবার, ১৯ নভেম্বর, ২০২২ । ৩:০০ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

চরভৈরবীতে নৌকার প্রার্থীর পক্ষে সুমন সরদারের গণসংযোগ

অনলাইন ডেস্ক
মোঃ সাজ্জাদ হোসেন রনি : চাঁদপুর হাইমচর উপজেলার ৬নং চরভৈরবী ইউনিয়ন নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী ইউসুফ যুবায়ের শিমুল চোকদারের সমর্থনে ব্যাপক গণসংযোগ করেছেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এস এম আল মামুন সুমন সরদার ও নেতাকর্মীরা।
১৯ই নভেম্বর শনিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চরভৈরবী এলাকার ৫নং ওয়ার্ডে গণসংযোগ করেন তিনি।
এসময় সুমন সরদারসহ নেতাকর্মীরা নৌকার প্রার্থীর পক্ষে প্রচারণা চালান এবং সরকারের উন্নয়ন তুলে ভোট চান নেতাকর্মীরা।
এতে উপজেলা যুবলীগের সদস্য মোঃ শাহজাহান , জেলা ছাত্রলীগের সহ সভাপতি মোঃ মহসিন পাটোয়ারী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান কোতোয়াল, বাহাউদ্দীন হৃদয়, যুবলীগ নেতা মোঃ হানিফ, বাদল দেওয়ান, এরশাদ ছৈয়াল, মোঃ শামিমসহ অর্ধ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। গণসংযোগ শেষে গরম বাজরে এসে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, এস এম আল মামুন সুমন সরদার।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ও শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি এমপির সহযোগিতায় আমাদের হাইমচর উপজেলায় ব্যাপক উন্নয়ন হয়েছে। তারই ধারাবাহিকতায় আপনাদের চরভৈরবীতেও উন্নয়ন হয়েছে। নদী বাঁধা, রাস্তা ঘাট,ব্রিজ ও কালবার্ট করা হয়েছে।
এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির হাতকে শক্তিশালী করতে আগামী ২৮ নভেম্বর ইউসুফ যুবায়ের শিমুল চোকদারকে নৌকা মার্কায় দয়া করে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন