প্রকাশের সময়: বুধবার, ২৩ নভেম্বর, ২০২২ । ১:৩৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জের পাইকপাড়া ইউপিতে নৌকার পক্ষে ডা: হারুন অর রশিদ সাগরের গণসংযোগ

অনলাইন ডেস্ক
নিজস্ব প্রতিবেদক : ফরিদগঞ্জ উপজেলার ৮ নং  পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী মোহাম্মদ হোসেন মিন্টু পাটওয়ারী সমর্থনে চাঁদপুর জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক  ডা: হারুন অর রশিদ সাগর গণসংযোগ চালিয়েন।
বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ইউনিয়নের গাজীপুর, খুরুমখালি, গ্রামে বাড়ি বাড়ি গিয়ে তিনি দলীয় নেতা-কর্মীদের নিয়ে প্রার্থী মোহাম্মদ হোসেন মিন্টু পাটওয়ারী সমর্থনে গণসংযোগ চালিয়েন।
এই সময় উপস্থিত ছিলেন দলীয় নৌকার প্রার্থী মোহাম্মদ হোসেন মিন্টু পাটওয়ারী, ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক সুলতান আহমদ রিপন, ৩ নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম পাটওয়ারী, ৭ নং পাইকপাড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোতালেব পাটওয়ারী, ২ নং বালিথুবা পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগের নেতা আব্দুস সাত্তার মেম্বার, উপজেলা যুবলীগের নেতা কামরুল ইসলাম পাটওয়ারী, জেলা ছাত্রলীগ নেতা আরিফুর রহমান মজুমদার, ফরিদুজ্জামান বাঁধন পাটওয়ারী সহ স্থানীয় শতাদিক নেতাকর্মী।
ডা: হারুন অর রশিদ সাগর গণসংযোগে দলীয় প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করে বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার উন্নয়ন এর সরকার, বিগত বছরগুলোতে সরকার বিভিন্ন ভাবে সরকারি সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন।
আগামীতে আবারো এই ধরনের সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে দিতে মোহাম্মদ হোসেন মিন্টু পাটওয়ারী কে নৌকা মার্কা দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন, আপনারা অবশ্যই উনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি সবসময় আপনাদের সাথে ছিলাম আগামীতে ও থাকবো মিন্টু পাটওয়ারী কে নৌকা মার্কায় ভোট দিলে আপনাদের সাথে আরো বেশি করে থাকবো এবং সেবা দিয়ে যাবো ইনশাআল্লাহ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন