প্রকাশের সময়: শনিবার, ২৭ নভেম্বর, ২০২১ । ৫:৫৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় নিরাপদ সড়কের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

অনলাইন ডেস্ক

মো: রাছেল, কচুয়া : চাঁদপুরের কচুয়ায় ছাত্র-অধিকার পরিষদের উদ্যোগে বেপরোয়া গাড়ি চালানো বন্ধ, বাঁকা সড়ক সরলিকরণ, স্পীড ব্রেকার ও দক্ষ চালকের মাধ্যমে দূর্ঘটনা রোধে নিরাপদ সড়কের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে কচুয়া বিশ্বরোড চৌরাস্তা মোড় সংলগ্নে ছাত্র-অধিকার পরিষদের কচুয়া শাখার সভাপতি আব্দুল্লাহ আল রাহাদ, সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহাদাত হোসেন ও অর্থ বিষয়ক সম্পাদক সাজেদুল হাসান স্বপনের নেতৃত্বে এ প্রতিবাদ ও মানববন্ধন আয়োজন করা হয়।

প্রতিবাদ কারীরা গত বৃহস্পতিবার কচুয়ায় বিআরটিসির বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৩ কলেজ শিক্ষার্থীর করুন মৃত্যুতে গভীর সমবেদনা প্রকাশ করে নিরাপদ সড়ক নিশ্চিত করার জন্য জোর দাবী জানান।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন