প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২ । ৩:০১ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলবে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ নিয়ে ব্রান্ডিং বিষয়ক মহিলা সমাবেশ

অনলাইন ডেস্ক
সজীব খান : চাঁদপুর জেলা তথ্য অফিসের উদ্যােগে মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ নিয়ে ব্রান্ডিং বিষয়ক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার মতলব দক্ষিন উপজেলার খাদেরগাঁও ইউনিয়নে খাদেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা তথ্য অফিসার দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মতলব দক্ষিন উপজেলা শিক্ষা অফিসার নাজমুন নাহার,  খাদেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষিকা রওশন আরা ইসলামসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ বক্তব্য রাখেন,  এ সময় খাদেরগাঁওয়ের শিক্ষক, অভিভাবক, সমাজ সেবক, রাজনীতিবিদ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তরা বলেন মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ এর প্রতি জিরো টলারেন্সের কথা উল্লেখ করে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি সম্মান দেখিয়ে মানুষকে এ অপারাধ গুলোর বিরুদ্ধে জোড়ালো ভূমিকা রাখার অনুরোধ করেন। বক্তাগণ বলেন, বাল্য বিয়ে যেখানে সেখানেই প্রতিরোধ করা হবে। দলমত নির্বিশেষে সকলকে দেশের প্রতি আস্থা বিশ্বাস ও ভালোবাসা বাড়াতে হবে এবং ঐক্যবদ্ধ ভাবে দেশেকে টেকসই উন্নয়নের দিকে এগিয়ে নিতে হবে। এটি সামাজিক ভাবে দেশের সকল নাগরিকের দায়িত্ব।
এ সময় বক্তরা সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগের বিস্তারিত বর্ণনা দিয়ে বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগে প্রতিটি বাড়িতে বিদ্যুৎ পৌঁছেছে, বিদ্যুৎ উৎপাদনের স্বক্ষমতা বেড়েছে, লোড শেডিং অনেক হ্রাস পেয়েছে।
বক্তারা সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও অন্যান্য কার্যক্রমের ফলে দ্রারিদ্রতার হার ব্যাপক ভাবে হ্রাস পাওয়ার কথা উল্লেখ করে বলেন, মানুষ এখন আর অসহায় নেই। দরিদ্র মানুষ যাদের বাড়ি নাই বা বাড়ি করার সামথ্য নাই তাদের সরকারী উদ্যোগে বাড়ি করে দেয়া হচ্ছে। উন্নত রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা প্রচলন ও বিনা মূল্যে বই বিতরণসহ শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন কার্যক্রমের কথা উল্লেখ করে সমৃদ্ধ বাংলাদেশের উপযোগী মানুষ হিসেবে সন্তানদের গড়ে তোলার জন্য ছাত্র ছাত্রীদের প্রতি আহবান জানান। মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ এর প্রতি জিরো টলারেন্সের কথা উল্লেখ করে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি সম্মান দেখিয়ে মানুষকে এ অপারাধ গুলোর বিরুদ্ধে জোড়ালো ভূমিকা রাখার অনুরোধ করেন।
বক্তাগণ বলেন, বাল্য বিয়ে যেখানে সেখানেই প্রতিরোধ করা হবে। দলমত নির্বিশেষে সকলকে দেশের প্রতি আস্থা বিশ্বাস ও ভালোবাসা বাড়াতে হবে এবং ঐক্যবদ্ধ ভাবে দেশেকে টেকসই উন্নয়নের দিকে এগিয়ে নিতে হবে। এটি সামাজিক ভাবে দেশের সকল নাগরিকের দায়িত্ব।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন