প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২ । ৩:২৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আসন্ন জাতীয় নির্বাচনে তৃণমূলের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে; মেজর রফিকুল ইসলাম

অনলাইন ডেস্ক
মোঃ মাসুদ রানা : শাহরাস্তিতে চিতোষী পশ্চিম ও টামটা দক্ষিণ ইউপি আ’লীগের এি-বার্ষিক সম্মেলন উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু  সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে।
সকাল থেকে প্লেকার্ড ব্যানার ফেস্টুন সয়লাব হয়ে পড়ে সম্মেলন স্থল। ওইদিন তৃণমূলের ভোটার (কাউন্সিলাররা) জেলা ও উপজেলা আ’লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রত্যক্ষ ভোট প্রয়োগের মাধ্যমে তাদের নেতা নির্বাচিত করেন।
বৃহস্পতিবার (২৪ -নভেম্বর) সকালে আয়নাতলী ফরিদ উদ্দিন উ’বি প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে আ’লীগ নেতা আলহাজ্ব সাইফুল ইসলাম মোল্লা সভাপতি এবং মোঃ রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। একই দিন বিকেলে উপজেলার টামটা দক্ষিণ ইউপির  আজাগরা সপ্রাবি  প্রাঙ্গণে ওই ইউপির আ’লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে হাজীগঞ্জ স্টার হোটেলের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী  মোঃ আবুল কালাম আজাদ ইউপি সভাপতি এবং মুহাম্মদ জাকির হোসেন সাধারণ সম্পাদক হিসেবে নেতা নির্বাচিত হন ।
উক্ত সম্মেলনে শাহরাস্তি উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্রোগ্রামে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধের কিংবদন্তি ১ নং সেক্টরের সেক্টর কমান্ডার, নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
তিনি তার বক্তব্য বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে এ তৃণমূলের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।নেতা নির্বাচিত হয়ে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করতে হবে ।
এছাড়া তিনি কাউন্সিলরদের উদ্দেশ্যে এই সংগঠনে (আ’লীগে) বহিরাগত এবং দলের বিরুদ্ধে বিপথগামী সদস্যদের নির্বাচিত না করার আহ্বান জানান।  তিনি হাজীগঞ্জ শাহরাস্তির বিগত দিনে যে উন্নয়ন কর্মকান্ড সম্পন্ন করেছেন, তা জনগণের সম্মুখে দলীয় নেতৃবৃন্দ কর্মী সমর্থকদের তুলে ধরার কথা বলেন।
নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন আপনাদের রাজনৈতিক প্রজ্ঞার উপর নির্ভর করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মসনদে আরোহন করা। সরকারের উন্নয়ন কর্মকান্ড জনগণের সম্মুখে প্রচারের একমাত্র পন্থা। আসুন সেই লক্ষ্যে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন, তারা সবাই মিলে মিশে “বঙ্গবন্ধু ও শেখ হাসিনার” সোনার বাংলা গড়ে তুলি।
ওই সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা আ’লীগের সহ-সভাপতি, শাহরাস্তি সম্মেলন প্রস্তুতি কমিটির সমন্বয়ক  মনজুর আহমেদ, শাহরাস্তি উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী, পৌর মেয়র আলহাজ্ব আব্দুল লতিফ ,সাবেক উপজেলা চেয়ারম্যান ও আ’লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিন্টু, অধ্যক্ষ এম এ আউয়াল মজুমদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, উপজেলা আলীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ হুমায়ুন কবির লিটন, পৌরসভার সাবেক আলীগের আহ্বায়ক রেজাউল করিম মিন্টু, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোঃ আদেল, বিল্লাল হোসেন তুষার, চৌধুরী মোস্তফা কামাল,উপজেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক এড. ইলিয়াস মিন্টু, উপজেলা আ’লীগের  প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া আ’লীগের বিভিন্ন স্তরের কর্মী সমর্থক নেতৃবৃন্দ সম্মেলনের স্থলে উপস্থিত হন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন