প্রকাশের সময়: শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২ । ১:২৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

অনলাইন ডেস্ক

মতলব উত্তর প্রতিনিধি : চাঁদপুরের মতলব উত্তরে অটোরিকশা (চার্জে চালিত) ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। একজনের নাম মোহাম্মদ হোসেন (২২) আরেকজনের নাম সালাউদ্দিন (২১)। শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে ভাটি রসুলপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি সাহেব বাজার থেকে টরকী গ্রামের দিকে যাচ্ছিল। মতলব-ঢাকা আঞ্চলিক মহাসড়কে ভাটি রসুলপুর নামক স্থানে গেলে একটি কুকুর সামনে পড়ে। কুকুর থেকে বাঁচতে চেস্টা করার সময় অপরদিক থেকে আসা চার্জে চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এসময় দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন।

নিহত মোহাম্মদ হোসেন দক্ষিণ টরকী গ্রামের রুস্তম আলীর ছেলে। নিহত সালাউদ্দিন একই গ্রামের মহসিন মিয়ার ছেলে।
এদিকে দুইজনের নিহত হওয়ার পর খবর পেয়ে তাদের বাড়িতে শোকের মাতম শুরু হয়েছে।

সুলতানাবাদ ইউপি চেয়ারম্যান আবুবকর সিদ্দিক খোকন বলেন, তারা দুজন একই গ্রামের। এটি একটি দুঃখজনক ঘটনা। আমরা নিহতদের পরিবারের খোঁজ খবর নিচ্ছি।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌছেছে। লাশের সুরতহাল তৈরি করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন