প্রকাশের সময়: শনিবার, ২৬ নভেম্বর, ২০২২ । ২:৩২ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

অনলাইন ডেস্ক

মো. রাছেল : কচুয়া থানা পুলিশের পৃথক পৃথক ভাবে বিশেষ অভিযানে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানা পুলিশের উপ-পরিদর্শক আবদুল সালাম ও নাজিম উদ্দিন সঙ্গীয় র্ফোস নিয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কচুয়া থানাধীন খাজুরিয়া ছাত্রী ছাউনির সামনে বোগদাদ বাসে তল্লাসি চালিয়ে মো. মিরাজ হোসেন (৩১) কাছ থেকে ৩ কেজি ও মো. বাবু গাজী (২৮) কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার সহ তাদেরকে গ্রেফতার করে।

তারা হলেন, মো. মিরাজ হোসেন লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার চরমোহনা ইউনিয়নের মৃত হানিফ মিয়ার পুত্র ও মো. বাবু বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার কৃঞ্চকাটি গ্রামের মৃত আলী আকবরের পুত্র।

গ্রেফতাতারের বিষয়টি নিশ্চিত করেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম খলিল।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন