প্রকাশের সময়: রবিবার, ২৭ নভেম্বর, ২০২২ । ৪:১৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব-গজারিয়া সংযোগ সেতু বাস্তবায়নের লক্ষ্যে জনসভার স্থান পরিদর্শন ও প্রস্তুতি সভা

অনলাইন ডেস্ক

মনিরুল ইসলাম মনির : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নে কালীপুর বাজারে গজারিয়া-মতলব সংযোগ সেতু বাস্তবায়নের লক্ষে সড়ক ও সেতু মন্ত্রনালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে ২৯ নভেম্বর তারিখের জনসভার স্থান রবিবার সকালে পরিদর্শন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্রান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক, শাহজাহান প্রধান, ছেংগারচর সরকারী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হোসাইন মো. ইয়াছিন ঢালী, ষাটনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস আলম সরকার, ষাটনল ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ইলিয়াছ মিয়া, সাবেক ছাত্রনেতা রহমত উল্লাহ চৌধুরী, সাদুল্যাপুর ইউনিয়নের আওয়ামীলীগ নেতা আনিস পাটোয়ারী, কালিপুর কলেজের প্রভাষক শরিফ হোসেন’সহ আওয়ামী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এরপর ষাটনল ইউনিয়ন পরিষদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

মতলব কালীপুর-গজারিয়ার ভবেরচর সেতু নির্মাণ হলে ঢাকা থেকে গৌরীপুর ও মতলব উত্তর উপজেলা সদরে চাঁদপুর জেলা সদরে বর্তমান দূরত্ব প্রায় ১২০ কিলোমিটার। কিন্তু ঢাকা থেকে ভবেরচর হয়ে গজারিয়া উপজেলার সীমানার উপর দিয়ে প্রস্তাবিত সেতু হয়।

চাঁদপুর জেলা সদরের দূরত্ব সর্বোচ্চ ৬৮ কিলোমিটার। সেতু নির্মিত হলে ঢাকা-চাঁদপুর জেলা সদরের দূরত্ব প্রায় ৫২ কিলোমিটার সড়ক পথ কমে যাবে। এতে একদিকে যেমন সাধারণ মানুষের ভ্রমণ ব্যয় কমবে একই সাথে ভ্রমণ সময়ও কমবে প্রায় এক ঘন্টা।

মতলব-গজারিয়া সেতুর কাজ শুরু হবে জানার পর থেকে এলাকায় আনন্দের বন্যা বইছে।

এলাকাবাসী জানান, মেঘনা নদীতে সেতু নির্মিত হলে চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর ও শরিয়তপুরসহ দক্ষিণাঞ্চলের লোকজন রাজধানী ঢাকায় সহজে যাতায়াত করতে পারবেন। এছাড়াও মতলব উত্তরে নির্মিত হতে যাওয়া অর্থনৈতিক জোনসহ চাঁদপুরের কৃষি, শিল্প ও পর্যটন খাতের বিকাশেও সেতুটির অপরিসীম গুরুত্ব রয়েছে।

মতলব উত্তরের ষাটনল ইউনিয়ন পরিষদে প্রস্তুতি সভা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্রান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন