প্রকাশের সময়: সোমবার, ২৮ নভেম্বর, ২০২২ । ২:০৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মাইজকান্দি সপ্রাবি’র সভাপতি মাকসুদুর রহমান মিঠু

অনলাইন ডেস্ক

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১০নং ফতেপুর পূর্ব ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাইজকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মাকসুদুর রহমান মিঠু।

তিনি বলেন, এই প্রথমত কোন শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে নিজেকে সম্পৃক্ত রাখতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে। কমিটির সকল সদস্যদের সম্মতিতে আমাকে সভাপতি হিসেবে দায়িত্ব দেয়ায় আমি সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

মো. মাকসুদুর রহমান মিঠু আরো বলেন, এই সমাজের একজন হয়ে প্রাতিষ্ঠানিক দায়িত্ব পেয়ে আমি অভিভূত ও কৃতজ্ঞ।

তিনি আরো বলেন, বিদ্যালয়টির শিক্ষা ব্যবস্থা ও অবকাঠোমোগত মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের সকল সুযোগ-সুবিধা বাস্তবায়নের জন্য আমি সর্বোচ্চ কাজ করব। এসময় তিনি সকল শিক্ষক, অভিভাবক এবং এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।

মো. মাকসুদুর রহমান মিঠু ১৯৯৭ সালে জমিলা খাতুন উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে প্রথম স্থান অধিকার করে এসএসসি পাশ করেন, মতলব সরকারি ডিগ্রি কলেজ থেকে এইচএসসি এবং ডিগ্রি পাশ করেন এবং ঢাকা কবি নজরুল সরকারি কলেজ থেকে মাস্টার্সে প্রথম বিভাগ লাভ করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন