প্রকাশের সময়: শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২ । ৭:০৮ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

পলাশ পাটওয়ারী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী

অনলাইন ডেস্ক
নিজস্ব প্রতিবেদক : আসন্ন ৫ ডিসেম্বর চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের ত্রী- বার্ষিক সম্মেলনে আওয়ামী লীগের দুঃসময়ের কান্ডারী, সৎ ত্যাগী ও কারানির্যাতন, সাবেক যুব নেতা ফরিদ উদ্দিন আহমেদ (পলাশ) পাটওয়ারী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ প্রার্থী হয়েছেন।
তৃনমূলের নেতাকর্মী ও সমর্থকের মতামতের ভিত্তিতে তিনি সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে সর্বস্তরের মানুষের কাছে বিষয়টি জানান দিয়েছেন, প্রচার প্রচারনা অব্যাহত রেখেছেন, আওয়ামী লীগ সমর্থীত সর্বস্তরের নেতাকর্মীদের কাছে যাচ্ছেন, দোয়া চাওয়া অব্যাহত রেখেছেন।
ফরিদ উদ্দিন আহমেদ (পলাশ) পাটওয়ারী  তার দীর্ঘ বর্ণাঢ্য রাজনীতিক জীবনে কখনোই দল থেকে বিচ্যুতি হননি, দলের বাহিরে গিয়ে কাজ করেনি, জাতির জনক বঙ্গবন্ধুর আর্দশ থেকেই আওয়ামী লীগের রাজনীতি করে আসছেন, দলের বিগত দিনে
দুঃসময় রাজপথে থেকে সংগ্রাম করেছেন। বঙ্গবন্ধুর একজন আর্দশ কর্মী হিসেবে সাধারণ সম্পাদক হিসেবে নের্তৃবৃন্দ তাকে মূল্যায়ন করবে বলে তিনি প্রত্যাশা করছেন।
ফরিদ উদ্দিন আহমেদ (পলাশ) পাটওয়ারী  তার রাজনৈতিক জীবনে বিগত জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করে বিজয়ী হওয়া পর্যন্ত মাঠে ছিলেন।
এমনকি বিএনপি ও সেনাবাহিনীর হামলা মামলার স্বীকার হয়ে জেল খেটেছেন। বিগত জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থীর গণসংযোগে বাঁধা দেওয়ার প্রত্যাক্ষ ভাবে নেতৃত্ব দিয়েছেন।
ফরিদ উদ্দিন আহমেদ (পলাশ) পাটওয়ারী বলেন, দীর্ঘদিন রাজনীতি করে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি রাখাল রাজা, বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুতি হইনি, দলের প্রয়োজনে সবসময় আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি, নেতৃত্ব দিয়েছি, ছাত্র রাজনীতি থেকে বেড়ে ওঠে এখন পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতির সাথে ওত পথ ভাবে জড়িয়ে আছি, আশা করি আমার দীর্ঘ রাজনৈতিক জীবন বিচার-বিশ্লেষণ করে নেতৃবৃন্দ আমাকে মূল্যায়ন করবেন।
তিনি বলেন, আমি সাধারণ সম্পাদক নির্বাচিত হলে, তৃনমূল আওয়ামী লীগকে শক্তিশালী করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে বিজয়ী করার জন্য নিরলস ভাবে কাজ করবো, বিজয় ছিনিয়ে আনবো ইনশাল্লাহ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন