প্রকাশের সময়: রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২ । ১১:১৮ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মুগ্ধতা ছড়ানো লেখক ফোরামের ৪৩৫তম সাহিত্য আড্ডা

অনলাইন ডেস্ক

এস এম ইকবাল : নিস্তব্ধ বিকেলে স্তব্ধ সাহিত্য। মনোমুগ্ধকর এবং প্রাণবন্ত হলো ৪৩৫ তম সাহিত্য আড্ডাটি। অনেকদিন পর সিনিয়র সাহিত্য আড্ডারুদের সরব উপস্থিতি আসরকে করে তোলে প্রাজ্ঞতাময়। সিনিয়র সাহিত্যিকদের জ্ঞানগর্ব আলোচনায় মুগ্ধতা ছড়ায় তরুণ সাহিত্যিক হৃদয়ে। ডাকাতিয়া নদীর ত্রিমোহনা, দু’পাশ জুড়ে বিস্তৃত চর আর সবুজ গালিচার দু’পাশ জুড়ে সবুজের সমারহে শুধু সাহিত্যেরই আমেজ।

২ ডিসেম্বর শুক্রবার, ফরিদগঞ্জ পৌরসভার ডাক বাংলো সংলগ্ন ডাকাতীয়া নদীর ওপাড়ে সাবেক আঞ্চলিক মহাসড়কে দুপুরের পর থেকে সাহিত্যিকরা জড়ো হতে থাকে। বর্তমান কমিটির সহ-সভাপতি মহসিন হাসান শুভ্রের সভাপতিত্বে, প্রতিষ্ঠাতা নূরুল ইসলাম ফরহাদের সঞ্চালনায় আড্ডার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় সাড়ে তিনটায়।

সাহিত্য আড্ডায় সিনিয়র জুনিয়র অনেক সদস্য উপস্থিত হওয়ায় শুরুতে পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। এর পরই শুরু হয় স্বরচিত কবিতা ও গল্প পাঠ এবং তা নিয়ে পর্যালোচনা। আড্ডায় কবিতা পাঠ করেন- দন্ত্যন ইসলাম (বরফকুচিতে মিটে শকুনের তেষ্টা), অমৃত ফরহাদ (ফুল যায় ভ্রমরে ভ্রমরে), ফাতেমা আক্তার শিল্পী (শীতলতা), তারেকুর রহমা তারু (সেকেলে ভালোবাসা), তাজিন লুবনা (স্কুল স্মৃতি)। সাহেদ বিন তাহেরের গল্প (সাদা কাগজ), মোস্তফা কামাল মুকুল (নিবন্ধ, এনালগ ডিজিটাল জীবন)।

লেখাগুলো নিয়ে আলোচনা সমালোচনা করেন কবি হাসানুজ্জামান, কে এম নজরুল ইসলাম, পাভেল আল ইমরান ও মোস্তফা কামাল মুকুল। ৪৩৫ তম সাহিত্য আড্ডার প্রধান আলোচক ছিলেন পাভেল আল ইমরান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রাবেয়া আক্তার, সমাজকর্মী শাহাদাত খান, তানিয়া আক্তার, ইয়াছিন, ইয়াছিন পাটওয়ারী, মাহাবুব রাব্বানী প্রমুখ। আড্ডায় নবাগত সদস্য তাজিন লুবনার হাতে বই তুলে দিয়ে তাকে সংগঠনে স্বাগত জানানো হয়।

আগামী ১০ ডিসেম্বর সংগঠনের নবান্ন উৎসব এবং ২৪ ডিসেম্বর বার্ষিক আনন্দ ভ্রমণ। দু’টি অনুষ্ঠানে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে সভাপতি ৪৩৫ তম আড্ডার সমাপ্তি করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন