প্রকাশের সময়: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২ । ১:৩০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়া সাচার বাজারে টিভিএস মোটরসাইকেল শো-রুম উদ্বোধন

অনলাইন ডেস্ক

মোঃ রাছেল : চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী সাচার বাজারের দেওয়ান সুপার মার্কেটে টিভিএস অটো বাংলাদেশের অনুমোদিত আপন টিভিএস শো-রুমের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে এক জমকালো অনুষ্ঠানের আয়োজনের মধ্যে দিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ শো-রুমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম। অনুষ্ঠানের শুরুতে স্বাগতম বক্তব্য রাখেন আপন টিভিএস শো-রুমের স্বত্বাধিকারী সুমন সরকার।

সাচার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হোসেনের সভাপতিত্বে ও পরিচালক সেন্টু সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, টিভিএস কুমিল্লা অঞ্চলের আর.এস.এম. নিপুন রায়, সিটি ব্যাংক কচুয়া শাখার ম্যানেজার আহসান উল্লাহ চৌধুরী, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার ও মেহরাজ টিভিএস রহিমানগর শাখার স্বত্বাধিকারী মো. ইব্রাহিম হোসেন প্রমুখ।

আলোচনা সভা শেষে অনুষ্ঠানের অতিথিবৃন্দ ফিতা কেটে উক্ত শো-রুমের শুভ উদ্বোধন করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন