প্রকাশের সময়: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২ । ৩:১২ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে বিনামূল্যে ৪ হাজার প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনার সার ও বীজ বিতরণ

অনলাইন ডেস্ক
মোঃ মাসুদ রানা : শাহরাস্তিতে চলতি অর্থবছরে রবি প্রণোদনা কর্মসূচি হিসেবে ৪  হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়।
মঙ্গলবার (৬-ডিসেম্বর) বিকেলে শাহরাস্তি উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের নতুন মিলনআয়তনে এ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ন রশিদের সভা প্রদানে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধের কিংবদন্তি ১ নং সেক্টরের সেক্টর কমান্ডার, নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
প্রধান অতিথি এ কার্যক্রমের উদ্বোধনের পর কৃষকদের উদ্দেশ্যে বক্তব্য বলেন, বৈশ্বিক করোনা এবং ইউক্রেন যুদ্ধ বিশ্ব বাসীকে অর্থনৈতিক ও খাদ্য সংকটের মধ্যে ফেলেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দুর অবস্থা থেকে উত্তরণের সকল শ্রেণী পেশার মানুষকে যেন এক বিন্দু আবাদি জমিন খালি না থাকে সবাইকে নিজস্ব উৎপাদন বাড়িয়ে খাদ্য স্বয়ং সম্পন্ন হওয়ার তাগিদ দিয়েছেন। আজকে এই প্রণোদনা অবশ্যই আপনাদের উপকারে আসবে। আপনারা সরকারি এ প্রনদোনাকে কাজে লাগিয়ে নিজের খাদ্য ও জাতির খাদ্য সংকট মোকাবেলায় ভূমিকা রাখবেন।
এ সময় কৃষিবিদ উপজেলা কৃষি অফিসার মোঃ আহসান হাবিবের তত্ত্বাবধানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী, শাহরাস্তি পৌরসভা মেয়র হাজী আব্দুল লতিফ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আমজাদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, শাহরাস্তি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার, সাবেক শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল মান্নান বর্তমান কর্মস্থল ফরিদগঞ্জ থানা, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের শাহরাস্তি কমান্ডার মোঃ শাহাজান।
সাবেক উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, সাংসদের একান্ত সহকারী মশিউর রহমান শাহিন, উপজেলা আওয়ামী লীগের পৌরসভার সভাপতি আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী, যুবলীগের যুগ্ম সম্পাদক চেয়ারম্যান ওমর ফারুক দর্জি, ছাত্রলীগের সাবেক সভাপতি ইমদাদুল হক মিলন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন, কৃষি সম্প্রসারণ অফিসার স্বপন কুমার চক্রবর্তী, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার কৃষ্ণ চন্দ্র দাস, উপ সহকারী কৃষি অফিসার, ইউনুস পাটোয়ারীও বলরাম সাহা।
এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরে কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা গণমাধ্যম কর্মী, সুশীল সমাজে ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,শাহরাস্তিতে চলতি অর্থবছরে রবি প্রণোদনা কর্মসূচি হিসেবে ৪ হাজার হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়। ২৮শ জন কৃষক কে ২ কেজি করে হাইব্রিড ধান বীজ, ১২শ জন কৃষককে ৫ কেজি করে উফসি জাতের ধান বীজ, ১০ কেজি  এমওপি ও ১০ কেজি টিএসপি সার বিতরণ করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন