প্রকাশের সময়: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২ । ৩:১৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি উপজেলায় কর্মরত ৩ সরকারি কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
নিজস্ব প্রতিনিধি : শাহরাস্তি উপজেলায় কর্মরত ৩ জন কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বিদায়ী ৩ কর্মকর্তা হলেন, শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুল মান্নান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আহসান উল্লাহ চৌধুরী এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম।
৬ ডিসেম্বর (মঙ্গলবার) বেলা ৪ ঘটিকায় শাহরাস্তি উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে উক্ত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ূন রশিদ।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধের ১ নম্বর সেক্টর কমান্ডার ও চাঁদপুর (শাহরাস্তি-হাজীগঞ্জ) -৫ আসনের এমপি মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সরকারি কর্মকর্তা হিসাবে নির্ধারিত সময়ের পর চাকুরিস্থল পরিবর্তন হবে এটাই স্বাভাবিক নিয়ম। আমি দোয়া করি বদলী জনিত ৩ কর্মকর্তা তাদের নতুন কর্মস্থলে শাহরাস্তি উপজেলায় যেভাবে দায়িত্ব পালন করেছেন সেভাবে বদলীস্থলে তারা দায়িত্ব পালন করবেন। আমি তাদের তিন জনের সফলতা কামনা করি।
উক্ত বিদায়ী সংবর্ধনা সভাটি সঞ্চালনা করেন, শাহরাস্তি উপজেলার প্রাণি সম্পদ অফিসার ডাঃ মাকসুদ আলম।
সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী।
সভায় আরও উপস্থিত ছিলেন, শাহরাস্তি পৌরসভার মেয়র হাজী আবদুল লতিফ, উপজেলার ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক জেড. এম আনোয়ার, শাহরাস্তি পৌরসভার সদ্য নির্বাচিত সভাপতি আহসান মঞ্জুরুল আহসান জুয়েল ও সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরীর।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি এবং উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন