মোঃ মাসুদ রানা : শাহরাস্তিতে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৬-ডিসেম্বর) বিকেলে শাহরাস্তি উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের নতুন মিলনআয়তনে এটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ন রশিদের সভা প্রদানে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সনদ ও স্মার্ট কার্ড বিতরণ করেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধের কিংবদন্তি ১ নং সেক্টরের সেক্টর কমান্ডার, নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি। প্রধান অতিথি মুক্তিযুদ্ধাদের উদ্দেশ্যে বক্তব্য শেষে জাতির সূর্যসন্তান মুক্তিযোদ্ধাদের হাতে ডিজিটাল এ সনদ ও স্মার্ট কার্ড তুলে দেন । পরে মহান মুক্তিযুদ্ধের কিংবদন্তি ও ১ নং সেক্টরের সেক্টর কমান্ডার মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপির হাত থেকে এ সামগ্রী গ্রহণ করে তারা (মুক্তিযোদ্ধারা) নিজেদের গর্বিত ও ধন্য মনে করেন।
এ সময় অন্যান্যর মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী , শাহরাস্তি পৌরসভা মেয়র হাজী আব্দুল লতিফ, শাহরাস্তি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার, সাবেক শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল মান্নান বর্তমান কর্মস্থল ফরিদগঞ্জ থানা, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের শাহরাস্তি কমান্ডার মোঃ শাহাজান, আব্দুল মান্নান বিএসসি, ডাক্তার খুরশিদ আলম।
এছাড়া অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) মোঃ আমজাদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান,সাবেক উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, সাংসদের একান্ত সহকারী মশিউর রহমান শাহিন, উপজেলা আওয়ামী লীগের পৌরসভার সভাপতি আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী, যুবলীগের যুগ্ম সম্পাদক চেয়ারম্যান ওমর ফারুক দর্জি, ছাত্রলীগের সাবেক সভাপতি ইমদাদুল হক মিলন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন।
এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরে কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা গণমাধ্যম কর্মী, সুশীল সমাজে ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অত্র উপজেলায় ৫শ’ ২০ জন মুক্তিযোদ্ধার মাঝে এ সনদ ও স্মার্ট কার্ড বিতরণ করা হবে।

অনলাইন ডেস্ক