প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২ । ৩:৫৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জের গোবিন্দপুর উঃ আ’লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন উৎসব

অনলাইন ডেস্ক

এস এম ইকবাল: ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে গোবিন্দপুর উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য সংগ্রহ ও নাবায়ন উৎসব অনুষ্ঠিত হয়েছে। সদস্য সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাহেদ সরকা।

৮ ডিসেম্বর বিকালে গোবিন্দপুর উত্তর ইউনিয়নের নয়ারহাট বাজারের চির্কাচাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মোনায়েম খানের সভাপতিত্বে এবং সাধার সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ সোহেল চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক নুরুল হক মিয়াজি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, উপজেলা আওয়ামীলীগের সদস্য অ্যাড. মোহাম্মদ আলী মজুমদার, খোরশেদ আলম, বিআরডিবির চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহম্মদ মজুমদার, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মোহাম্মদ শাহআলম, ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি সাব্বির তালুকদার, সাংগঠনিক সম্পাদক হেলাল রাঢ়ী, যুগ্ম সম্পাদক ওমর ফারুক পাটওয়ারী, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি এমরান হোসেন মিলন ভূইয়া ও পুতুল সরকার প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সকল পর্যায়ের মতবেদ ভূলে দলের জন্য কাজ করতে হবে। দেশ বিরোধী অপরাজনীতী রুখতে হলে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী যে ই হোক তাকে বিজয়ী করতে হবে। আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়ন গুলো বেশি করে প্রচারের ব্যাবস্থা জোরদার করতে হবে। আমাদের মাঝে বৃদ্ধমান সকল পর্যায়ের ব্যক্তির গ্রুপিং বন্ধ করতে হবে, সঠিক ভাবে সঠিক লোককে নেতৃত্বে আনতে সদস্য সংগ্রহ করবেন। কোন সুযোগ সন্ধানী লোকদের নেতৃত্বে আনবেননা।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য আলী আক্কাস পাটওয়ারী, টিপু সরকার, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক হেলাল উদ্দিন, হাজী সফিকুর রহমান, ইউনিয়ন যুবলীগ নেতা সাব্বির ছৈয়াল প্রমুখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন