প্রকাশের সময়: শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২ । ২:৫৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে মানববন্ধন ও আলোচনা সভা

অনলাইন ডেস্ক

মনিরুল ইসলাম মনির: মতলব উত্তর উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। ৯ ডিসেম্বর শুক্রবার বিকালে উপজেলার কমপ্লেক্সের সামনে মানববন্ধন ও উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মতিউর রহমান মাষ্টারের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মো. আল এমরান খান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মুজাম্মেল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি শাহাদাৎ করিম সংগ্রাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক একেএম আজাদ, মতলব উত্তর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব আলম লাভলু, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম প্রমুখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন